English Grammar | English Language: English Grammar-English Grammar

Welcome to my blog!

Meet the Author

Ut eleifend tortor aliquet, fringilla nunc non, consectetur magna. Suspendisse potenti.

Looking for something?

Subscribe to this blog!

Receive the latest posts by email. Just enter your email below if you want to subscribe!

Showing posts with label English Grammar-English Grammar. Show all posts
Showing posts with label English Grammar-English Grammar. Show all posts

Thursday, December 3, 2015

Active & Passive

Voice (বাচ্য)

বাচন রীতিই বাচ্য বা Voice।
অনেক বাক্যকে আমরা দুইভাবে প্রকাশ করতে পারি।
যেমন: I see a bird. - Active Voice.
A bird is seen by me. - Passive Voice.

একই বাক্য, একই অর্থ। কিন্ত, বাচনভঙ্গি বা বাচন রীতি আলাদা।
১ম বাক্যে Subject active(সক্রিয়) এবং দ্বিতীয় বাক্যে Subject passive(নিস্ক্রিয়)
Sentence-এ Subject সক্রিয় active (সক্রিয়) হলে Subject Verb-এর পূর্বে বসে এবং উহাই Active Voice।
অন্যদিকে Subject নিষ্ক্রিয় বা Pssiveহলে উহা Passive Voice।
Passive Voice-এ Object, subject-এর জায়গা নেয় অর্থাৎ Object Verb-এর পূর্বে বসে active ভূমিকা পালন করে এবং Subject Prepositional object (P.O.) হয়ে Verb-এর পরে চলে আসে।কাজেই, কোন বাক্যে Object Verb-এর পূর্বে অবস্থান নিলে বুঝতে হবে Sentence-টি Passive Voice-এ আছে এবং Verb-এর অবশ্যই BE + Past Participle Form হবে।

তবে Passive Voice-এর মূল identity Verb-এ। Verb দেখেই বুঝতে হয়, Sentence টি Active না Passive।
Passive Voice-এ Verb-এর অবশ্যই Past participle form হবে এবং উক্ত Past Participle form-এর পুর্বে একটি 'To be' Verb-এর form বসবে।
কারন, আমরা আগেই জেনেছিঃ BE + Past Participle = Passive।

Active ‍থেকে Passive করার জন্য

i) Object-কে Subject করতে হবে।

ii) মূল Verb-এর initial form অনুযায়ী ‘To be’ Verb বসাতে হবে এবং মুল Verb-এর অবশ্যই Past Participle Form হবে। BE + Past Participle = Passive - এটা Passive চেনার একমাত্র উপায়।

iii) Subject-কে Object করতে হয় এবং উহার পূর্বে Preposition বসবে। অর্থাৎ, Subject-কে Verb-এর পরে নিয়ে Prepositional Object রূপে বসাতে হয়। তখন উহাকে Agent বলে।

Passive Voice-এ কখনো কখনো Agent উহ্য থাকে।

>

Voice change করার ব্যাপারে Subject-এর পরের Auxiliary Verb কোন factor নয়। মনে রাখতে হবে, শুধুমাএ transitive verb টির BE + Part Participle হবে।
I    have    eaten    rice. - Active
S                         Vt.         O
Rice has been eaten         by me. – Passive
                Be+Past Participle        Agent

[ এখানে Object (rice) Subject হয়েছে। মূল Verb-এর পূর্বে Auxiliary Verb-টি নতুন Subject-এর Person অনুযায়ী change হয়েছে। মূল Verb-এর Past Participle Form হয়েছে। এবং মূল Verb-টির Initial (আগের) form অনুযায়ী ‘To be’ Verb এর Past participle Form হয়েছে এবং মূল Verb-টির Past Participle formই রয়েছে। Subject-টি Prepositional Object(P. O.)'by me' (Agent) হয়েছে । ]

মনে রাখবেঃ যে Verb-এর Object নেই অর্থাৎ Intransitive Verb-এর Passive Voice হয় না। তবে যদি উহা (a)Cognate Object গ্রহন ক'রে Transitive Form-এ আসে, তখন উহার Passive হতে পারে। অথবা (ii) যদি group Verb হয়ে Object গ্রহন করে,তখন Passive হতে পারে।

Active : He ran a race.
                            Cognate object
Passive : A race was run by him.
Active : He laughs at me.
                     Group Verb
Passive : I am laughed at by him.

কোন Sentence-এ Transitive Verb-এর দুইটি Object থাকলে, অর্থাৎ একটি Direct ও একটি Indirect থাকলে উহাকে Passive করার সময় যে কোন একটি Object-কে Subject করে আনতে হবে। অপরটি Object রূপেই পড়ে থাকবে। যে Object-টি Object রূপেই পড়ে থাকবে, তাকে Retained Object বলে।
Active: He gave me       a pen.
                            I.O.           D.O
Passive: I was given a pen by him.
                             Retained object
অথবা, A pen was given me by him.
                             Retained object
তবে Factitive Object-কে যদিও বস্তুত Direct Object-এর মত মনে হয়, কিন্তু উহা মূলত Direct Object নয়। উহা Factitive Object। Factitive Object কখনো Passive Voice-এ Subject হতে পারেনা।
Active: We made him captain.
                                        F. O.
Passive: He was made captain by us.

অনুরূপভাবে, Dative of Interest-কে যদিও Indirect Object বলে মনে হয়, কিন্তু, মূলত উহা Indirect Object নয়। উহা Dative of Interest। Dative of Interest কখনো Passive Voice-এ Subject হতে পারেনা।
Active: He bought me a pen.
                            Dative of Interest
Passive: A pen was bought for me by him.

Factitive Object, Adverbial Object, Dative of Interest ইত্যাদি Passive voice-এ Subject হতে পারেনা।

Honey tastes sweet = Honey is sweet when it is tasted
এ ধরনের Sentence-কে Quasi Passive বলে। কারন, ইহা আকারে Active কিন্তু ভাবে Passive।

Active voice-এর Subject যখন Passive-এ Prepositional Object হবে, তখন যে শুধু ‘by’ Preposition বসবে এমন কোন কথা নেই। ‘to’ ‘in’ ‘with’ ‘at’ ইত্যাদি যে কোন Preposition(অর্থ অনুযায়ী)বসতে পারে।
Sentence এ ‘by’ থাকলেই Passive Voice ধরতে হবে, এমন ধারনা ভুল।
Passive Voice-এ Prepositional Object বা Agent নাও থাকতে পারে।
যেমন:The boy was punished.
Passive Voice চিনতে হবে Verb দেখে: BE+ Past participle = passive.

ভাষায় Passive Voice-এর ব্যবহার: কোন Sentence-এ Subject না থাকলে Object-কে Subject করে Sentence গঠন করতে হয়। তখন অবশ্যই Verb-এর Passive From (অর্থাৎ BE + past participle) করতে হয়।
যেমন: চোরটি ধরা পড়ল - The thief was caught.

Agent অবশ্যই Prepositional Object, কিন্তু সকল Prepositional Object 'Agent' নয়। Passive Voice-এ Subject যখন Prepositional Object হয় কেবল মাত্র তখনই উহাকে 'Agent' বলে।
Active: I saw him in the bus.
Passive: He was seen      by me              in the bus.
                                        P. O. এবং Agent           P.O. (কিন্তু Agent নয়।)

Passive থেকে Active করার নিয়ম:

Passive থেকে Active করার সময় নিয়ম তিনটির উল্টো যেতে হবে। অর্থাৎ, Active থেকে Passiveকরার যে তিনটি নিয়ম আমরা ইতিপূর্বে শিখেছি, এবারে (iii),(ii),(i) কে উল্টোভাবে ব্যবহার করতে হবে।
প্রথমে Agent-টির Preposition তুলে দিয়ে উহাকে Subject করতে হবে। তারপরে‘ To be’ Verb তুলে দিয়ে মূল Verb-কে ‘to be’ Verb-এর form-এ বসাতে হবে এবং সবশেষে ‍Subject-কে Object করতে হবে।

Passive: A bird is seen by me.
Active: I see a bird.

Verb যদি mental action বুঝায়, তখন Passive Voice-এ Subject-কে Object ক'রে উহার পূর্বে Preposition ‘with’ বা ‘at’ বসে। তবে ব্যক্তির পূর্বে ‘with’ এবং ব্যক্তি না বুঝালে ‘at’ বসে।
Active: He pleased me.
Passive: I was pleased with him.
Active: His conduct satisfied me.
Passive: I was satisfied at his conduct.

INTERROGATIVE SENTENCE

Interrogative Sentence-কে Passive করার সময় Sentence-টিকে Assertive from-এ নিয়ে Passive করতে হবে । তারপর Auxiliary Verb-টিকে subject-এর পূর্বে বসায়ে Sentence-টিকে আবার Interrogative ক'রে দিতে হবে।
Active: Do you know me? --------      | Assertive: You know me     | Passive: I am known to you.
Passive: Am I known to you?

.

IMPERATIVE SENTENCE

Imperative Sentence-কে Passive করতে শুরুতেই 'Let' বসবে। তারপর Assertive sentence-এর নিয়ম follow করতে হবে। অর্থাৎ Object-কে Subject করতে হবে এবং Verb-কে Be + Past Participle Form-এ নিতে হবে।
Active : Do the sum.
Passive : Let the sum be done.
Active : Let him read be book.
Passive : Let the book read by him.

Complex বা compound sentence-এ একাধিক Clause থাকে। প্রত্যেক Clause-এর একটি করে Verb থাকে। Verb-গুলি যদি Transitive হয়, তবে প্রত্যেকটি Verb-এরই Passive করতে হবে।
Active : I know that he will do the sum.
Passive : That the sum will be done by him is known to me.
     অথবা, It is known to me that the sum will be done by him.

Simple Sentence বা একটি Clause-এ যদি দুটি Transitive Verb থাকেও তবে একটিকেই Passive করতে হবে। অন্যথায় ভুল অর্থ দিতে পারে।

সুতরাং, In a clause double passive should be avoided.
যেমন: Active: They tried to do the work.
Passive: (The work was tried to be done by them. হবেনা,)
To do the work was tried by them হবে।

Voice Change-এ দক্ষতা ইংরেজির জন্য অতীব প্রয়োজনীয়।
Subject গুরুত্বহীন হলে বাক্যটি Active না হয়ে Passive হওয়াই শ্রেয়ঃ।

                                                                                 

Kinds of Sentence-3

Page Title

Simple-Complex-Compound

গঠন বিচারে Sentence ৩ প্রকার:
1. Simple Sentence.
2. Complex Sentence এবং
3. Compound Sentence.
                                                                                                                  1. Simple Sentence: যে বাক্য একটি মাএ Clause দিয়ে গঠিত অর্থাৎ যে বাক্যে একটি মাএ Finite Verb থাকে, তাকে Simple Sentence বলে।
যেমন: I saw him going - Simple Sentence. বাক্যটিতে ‘saw’ এবং ‘going’ দুটি verb রয়েছে। কিন্ত, Finite Verb (Finite = Present Form বা Past Form) হচ্ছে ‘saw’। ‘going’ এখানে Non-finite (Present Participle From) এবং উহার কোন Subject ও নেই।
পক্ষান্তরে, ‘saw’ verb এর Subject হল ‘I’। সুতরাং, বাক্যটি এক Clause-এর বাক্য এবং উহা Simple Sentence। 2. Complex Sentence: যে বাক্য main clause ও subordinate clause নিয়ে গঠিত হয়, তাকে Complex Sentence বলে।
যেমন: I saw that he was going. বাক্যটিতে ‘saw’, ‘was’ এবং ‘going’ তিনটি Verb ব্যবহার করা হয়েছে। কিন্ত, Finite Verb দুটি ‘saw’ এবং ‘was’ এবং উহাদের Subject ও আছে। ‘saw’ Verb-এর Subject হল ‘I’ এবং ‘was’ Verb-এর Subject হল ‘he’। সুতরাং, বাক্যটি দুটি Clause নিয়ে গঠিত। Clause দুটি হল I saw এবং he was going। ‘that’ Clause দুটিকে সংযুক্ত করেছে। ‘that’ এখানে Conjunction। ‘I saw’ clause টিতে ‘saw’ Transitive Verb এবং উহার Object হল ‘he was going’। কারন, ‘saw’ Verb-কে ‘কি’ প্রশ্ন করলে Object পাওয়া য়ায়। কি দেখেছিলাম? উওর আসে ‘সে যাচ্ছিল’।সুতরাং, ‘সে যাচ্ছিল’ বা 'he was going' দেখা বা ‘saw’ Verb-এর Object। যেহেতু, Object অবশ্যই Noun বা Noun এর সমতুল্য। সেহেতু, 'he was going’ Clause-টি অবশ্যই Noun রূপে বসেছে। কারন, উহা ‘saw’ Verb-এর Object। সুতরাং, ‘he was going’ এ বাক্যে Subordinate Clause। কারন, Subject এবং Finite Verb থাকা সত্ত্বেও উহা একটি মাএ Part of Speech রূপে ব্যবহৃত হয়েছেএবং উহা ‘I saw’ Clause-টির উপর নির্ভরশীল। অন্যদিকে, ‘I saw’ Clause-টি কোন Single Part of Speech রূপে কাজ করেনি এবং এটিই এই বাক্যের মূল অংশ। সুতরাং, উহা Main Clause বা Principal Clause। তাহলে বাক্যটি একটি Main Clause এবং একটি Subordinate Clause নিয়ে গঠিত। সুতরাং, I saw that he was going বাক্যটি অবশ্যই Complex Sentence। I saw - Main Clause এবং 'he was going - Subordinate Clause এবং 'that' Conjunction-টি subordinate Clause-কে Main Clause-এর সাথে যুক্ত করেছে বলে 'that' এখানে Subordinating Conjunction। 3. Compound Sentence: দুটি Co-ordinate Clause বা একাধিক Co-ordinate Clause-এর সমন্বয়ে যখন একটি বাক্য গঠিত হয়, সে বাক্যকে Compound Sentence বলে।
যেমন: I saw him and he was going. - Compound Sentence. বাক্যটিতে ‘saw’ এবং ‘was’ দুটি Finite Verb এবং প্রত্যেটি Finite Verb-এর Subject-ও আছে। সুতরাং, এ বাক্যে দুটি Clause। কিন্ত, কোন Clause-ই Single Part of Speech রূপে ব্যবহৃত হয়নি। প্রত্যেকটি Clause-ই স্বাধীন। কোনটা কারো উপর নির্ভরশীল নয়। সুতরাং, দু’টি Clause-ই same rank-এর। দু’টি clause-ই প্রাধান্য বজায়ে রেখে দু’টি Clause-এর সমন্বয়ে বা দু’টি clause-এর coordination-এ বাক্যটি গঠিত হয়েছে। তাই এ Clause-দু’টিকে বলা হয় Co-ordinate Clause। দু’টি Co-ordinate Clause সমন্বিত হয়ে, একটি Compound Sentence গঠন করেছে এবং ‘and’ conjunction রূপে Co-ordinate Clause-দুটিকে যুক্ত করেছে। ‘and’ এখানে Coordinating Conjunction এবং সম্পূর্ন Sentence-টি একটি Compound Sentence।
Simple Sentence: এক clause এর বাক্য। একটি মাত্র finite Verb থাকবে।
Complex Sentence: Main Clause এবং Subordinate Clause অর্থাৎ একাধিক clause-এর বাক্য।                                             Subordinate Clause-টি Main Clause-এর সাথে subordinating conjunction দ্বারা যুক্ত হয়।
Compound Sentence: দুটি Co-ordinate Clause-এর বাক্য। Coordinating Conjunction দ্বারা যুক্ত হয়।
I saw him going. – Simple Sentence. একটি মাত্র Finite Verb
   F.V.
I saw           that           he was going - Complex Sentence.
M-Clause        S-Conj.             S-Clause
I saw him           and           he was going – Compound Sentence.
C-Clause                  C-Conj.              C-Clause
[ F.V. = Finite Verb, M-Clause = Main Clause, S-Conj.= Subordinating Conjunction, S-Clause = Subordinate Clause, C-Clause = Co-ordinate Clause, C-Conj. = Coordinating Conjunction. ] Simple sentence-কে Complex করতে হলে মূল বাক্যটিকে Main Clause ধরে উহার সাথে একটি Subordinate clause যুক্ত করতে হবে এবং উহা Subordinating Conjunction দ্বারা যুক্ত করতে হবে। তখন Subordinate Clause গঠন করার জন্য অন্য আরও একটি Finite Verb ব্যবহার করতে হবে।
তখন প্রশ্ন আসবে Finite Verb কোথায় পাব? বাক্যে যদি কোন Non-finite Verb থাকে, তাহলে ঐ Non-finite Verb-টিকেই Finite Verb রূপে ব্যবহার করে ‍Subordinate Clause তৈরী করতে হবে।
আর কোন Non-finite Verb না থাকলে ‘To be’ Verb-কে Finite Verb রূপে ব্যবহারের চেষ্টা করতে হবে এবং নতুন গঠিত Subordinate Clause-টিকে Main Clause-এর সাথে যুক্ত করতে অবশ্যই একটি suitable Subordinating Conjunction ব্যবহার করতে হবে। Simple : I saw a wounded bird. (Make it Complex) [কোন Non-Finite Verb নেই। ]
Complex: I saw a bird      which was wounded. [ 'To be' Verb 'was' আনতে হল।]
                      M-Clause                 S-clause
Simple : Going there, I meet him. ['Going' Non-finite Form.]
Complex : After       I have gone there,       I meet him.
                   S-Conj.                S-clause                            M-Clause
Simple : I know the blind boy.
Complex : I know the boy      who is blind.
                        M-Clause                       S-clause Subordinate Conjunctions: As, since, though, if, after, before, wh-words ইত্যাদি। Simple sentence-কে compound করতে হলেও অনুরূপভাবেই (complex এর মতই) আরও একটি নতুন Clause তৈরি করতে হবে। তবে উহা Subordinate Clause না হয়ে Co-ordinate Clause রূপে ব্যবহৃত হবে এবং Coordinating Conjunction দ্বারা যুক্ত করতে হবে। Coordinating Conjunctions: And, but, or, so, because, and so, for ইত্যাদি। Simple : I saw a wounded bird.
Compound : I saw a bird    and    it was wounded.
                          C-Clause         C-Conj.           C-Clause
Simple : Going there, I met him.
Compound : I went there    and    I met him.
                           C-Clause         C-Conj.        C-Clause
Simple : I know the blind boy.
Compound : I know the boy    and   he is blind.
                             C-Clause             C-Conj.     C-Clause Compare the sentences:
‍Simple: He came    after    sunset.
                                  Prep.        Noun
Complex: He came      after      the sun had set.
                    M-Clause         s-conj           S-Clause
Compound: The sun set      and         he came.
                           C-Clause         C-Conj.        C-Clause
Simple : In spite of    trying hard, he could not succeed.
                Prep. Phrase      Noun
Complex : Though     he tried hard,     he could not succeed.
   &nbsp                  S-Conj.              S-clause                          M-Clause
Compound: He tried hard     but     he could not succeed.
                           C-Clause         &nbsp  C-Conj.      C-Clause
Simple sentence-কে Complex বা Compound করতে নতুন Clause তৈরি করতে হয় এবং ক্ষেত্র বিশেষে যথাক্রমে Subordinating বা Coordinating Conjunction দ্বারা যুক্ত করতে হয়।
অাবার, Complex sentence কে Simple করতে হলে Subordinating Clause-টির Finite Verb-টি হয় তুলে দিতে হয় অথবা Non-finite Form-এ রূপান্তর করতে হবে এবং অবশ্যই তখন Verb-এর Subject-টি-ও বাদ হয়ে যাবে। ফলে Subordinate Clauseটি Finite Verb বিহীন শব্দগুচ্ছ অর্থাৎ একটি Phrase-এ পরিনত হয় ফলতঃ Subordinating Conjunction-টিরও আর কোন দরকার থাকবে না। এবং বাক্যটি এক Clause বিশিষ্ট বাক্যে রূপান্তরিত হয় অর্থাৎ Simple Sentence-এ পরিনত হয়। Complex : I know what his name is.
Simple : I know his name. ('To be') verb-টি উঠে গেল।)
Complex : If you drink milk, you can get vitamin.
Simple : Drinking milk, you can get vitamin.
            Or, By drinking milk, you can get vitamin. Compound Sentence-কে Simple করতে হলেও Co-ordinate Clause দুটি থেকে সুবিধা মত যে কোন একটিকে বেছে নিয়ে উহার Finite Verb তুলে দিতে হবে অথবা উহাকে non-finite verb-এ রূপান্তর করতে হবে।
আর Complex Sentence-এ রূপান্তর করতে হলে, Clause দু’টি ঠিকই থাকবে। তবে Coordinating Conjunction-এর পরিবর্তে Subordinating Conjunction ব্যবহার করতে হবে। Study the Following Sentence Simple : Eating rich, he came to school.
Complex : After he had eaten rice, he came to school.
Compound : He ate rice and he came to school.
Complex : If you read, you will learn.
Simple : By reading, you will learn.
Compound : Read and you will learn.
Compound : He is very weak and he cannot walk.
Complex : As he is very weak, he cannot walk.
            Or, He is so weak that he cannot walk.
Simple : He is too weak to walk.
           Or, He cannot walk for his very much weakness.
Sequence of Tenses (শুধু মাত্র Complex Sentence-এর ক্ষেত্রে প্রযোজ্য
1.Main Clause-টির Past Tense হলে Subordinate Clause-এর অবশ্যই Past Tense হবে।
যেমনঃ I saw him that he was going. 2. তবে Subordinate Clause-টি চিরন্তন সত্য বা habitual fact বুঝালে, Main Clause-এর Past Tense সত্ত্বেও, উহার Present Indefinite Tense হবে।
যেমনঃI told him that the earth is round. 3. Main Clause-এর Past Tense না হলে, Subordinate Clause প্রয়োজন অনুযায়ী যে কোন Tense-এর হতে পারে।
যেমন, He tells me that you went there.
He will say that I knew him. একই কথাকে simple, Complex ও Compound sentence-এর মাধ্যমে প্রকাশ করা যায়। বাক্যের প্রয়োজন অনুযায়ী একই বাক্যকে উহারা বিভিন্ন সাফল্য দান করে। কোন বাক্য simple sentence-এ ভাল লাগে, কোনটা Complex-এ এবং কোনটি Compound-এ। কাজেই, ভাষার ‍standard বজায় রাখতে এবং ভাষার variation-এর জন্য বিভিন্ন রীতিতে বাক্য গঠনের দক্ষতা অপরিহার্য। সুতরাং, প্রচুর চর্চা বা practice-এর মাধ্যমে বাক্যের এ ধরনের transformation সম্পর্কে অবশ্যই দক্ষতা অর্জন করতে হবে। বিশেষ লক্ষ্যনীয়ঃ Simple sentence-এ একটি মাত্র Clause অর্থাৎ একটি মাত্র Finite Verb ব্যবহার করতে হবে। Complex sentence-এ অবশ্যই একাধিক Clause থাকবে। তবে অবশ্যই একটি Main clause থাকবে এবং অন্যান্য subordinate Clause-কে Subordinating Conjunction দ্বারা যুক্ত করতে হবে। অর্থাৎ, বাক্যটিতে অবশ্যই একাধিক Finite Verb ব্যবহার করতে হবে। Compound Sentence-এও একাধিক Clause থাকবে অর্থাৎ অবশ্যই একাধিক Finite Verb থাকবে। তবে Clause গুলো Co-ordinate Clause হবে এবং Coordinating Conjunction (অর্থাৎ and, but, or, so, because ইত্যাদি) দ্বারা Clause গুলি যুক্ত হবে।
Complex ও Compound Sentence-এ একাধিক Clause থাকে। পার্থক্য শুধু এই যে, Complex Sentence-এ Subordinate clause থাকে এবং Subordinating Conjunction দ্বারা যুক্ত হয়।
পক্ষান্তরে, Compound Sentence-এ একাধিক Co-ordinate Clause থাকে এবং Coordinating conjunction দ্বারা যুক্ত হয়।



Previous Page                                                          Next  Page  

PHRASE & CLAUSE

Page Title

PHRASE & CLAUSE

Sentence: I go – দুটি word মিলে একটি পূর্নভাব ব্যক্ত করেছে। ইহা একটি Sentence.
সুতরাং, group of words যখন একটি পূর্নভাব ব্যক্ত করে, সে group of words-কে Sentence বলে। অবশ্য আমরা আগেই জেনেছি যে, ঐ group of words এর মধ্যে একটি Finite Verb থাকতে হবে।

Phrase: There is a field in front of our school – বাক্যটিতে in front of একটি Phrase।
'in front of' তিনটি word মিলে একটি group হয়েছে। কিন্তু, কোন পূর্নভাব ব্যক্ত করেনি। কেবল একটিমাত্র Part of Speech রূপে ব্যবহৃত হয়েছে।
অর্থাৎ, তিনটি word মিলে একটি group হয়েছে এবং group-টি এককভাবে একটি মাত্র Part of Speech 'Preposition' রূপে ব্যবহৃত হয়েছে এবং এ group-এ কোন Finite Verb নেই। তাই উহা একটি Phrase।

কাজেই, এরূপ একাধিক words বা 'group of words' যখন একত্রে একটি মাত্র Part of Speech-এর কাজ করে এবং ঐ group-এ যদি কোন Finite Verb না থাকে (Non-finite Verb থাকতে পারে), তখন ঐ শব্দ সমষ্টিকে Phrase বলে।

Clause: I know that he will come – আমি জানি যে ‍সে আসবে।
এ বাক্যে 'know' মূল Verb এবং উহা Transitive Verb। কারন, 'know' Verb-এর object থাকে এবং আছে। ‘know’ কে ‘কি’ প্রশ্ন করলে জবাব পাওয়া যায়। কি জানি? He will come. সুতরাং, 'he will come'- এ বাক্যে ‘know’ Verb-এর Object এবং Object অবশ্যই Noun বা Noun-এর সমতুল্য।

সুতরাং He will come তিনটি word-এর এ group-এ Finite Verb থাকা সত্ত্বেও বাক্যে একটি মাত্র Part of Speech রূপে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ, ‘know’ verb-এর Object রূপে বসে Noun-এর কাজ করেছে। তবে উহা Phrase নয়। কারন, এ group-এ ‘will’ একটি finite verb আছে। উহা একটি Clause এবং Subordinate Clause।

Finite Verb সহ group of words যখন কোন পূর্নভাব প্রকাশ না করে একটি বাক্যের অংশ হিসাবে ব্যবহৃত হয় তখন উহাকে Clause বলে।
অর্থাৎ প্রতিটি Clause-এ-ই অবশ্যই একটি Finite Verb থকবে। বাক্যে যতটা Finite Verb ততটা Clause। কিন্তু একটা Clause যখন একটি মাত্র Part of Speech-এর কাজ করে, তখন ঐ Clause-কে Subordinate Clause বলে।

I know           that             he will come. -বাক্যটিতে, ‘I know’ একটি Clause এবং ‘he will come’ একটি Clause।
Main Clause   Conjuction      Subordinate Clause

কারন, উভয় group-ই একই বাক্যের দু’টি অংশ। অংশ দু'টি ‘that’ দ্বারা যুক্ত হয়ে একটি পূর্নভাব ব্যক্ত করেছে এবং একটি sentence-এ পরিনত হয়েছে। সুতরাং ‘that’ এখানে Conjunction।

তবে দু’টি Clause-এর মধ্যে পার্থ্যক্য আছে:
‘he will come’ এ বাক্যে Noun রূপে ব্যবহৃত হয়েছে। কিন্তু ‘I know’ এ বাক্যে একটি মাত্র Part of Speech রূপে ব্যবহৃত হয়নি।
‘I know’ এ বাক্যের মূল অংশ এবং এ অংশের অধীনেই ‘know’ Verb-এর Object রূপে একটি মাত্র Part of Speech অর্থাৎ Noun হয়ে ‘he will come’ শব্দগুচ্ছটি বসেছে।
সুতরাং, 'he will come' এ বাক্যে Subordinate Clause বা Dependent (নির্ভরশীল) Clause এবং ‘I know’ এখানে Main Clause বা Principal Clause।

Main clause বা Principal Clause না থাকলে Subordinate Clause বা Dependent Clause-এর অস্তিত্ব থাকে না।
বিপরীতক্রমে, বাক্যে Subordinate Clause না থাকলে কোন Clause-ই Main Clause বা Principal Clause-ও হয় না।

সুতরাং, যে clause বাক্যের মূল অংশ রূপে বাক্যে ব্যবহৃত হয় উহাকে Main Clause বা Principal Clause বলে এবং যে Clause বাক্যে একটি মাএ Part of Speech রূপে ব্যবহৃত হয়, তাকে Subordinate Clause বা Dependent Clause বলে।

Co-ordinate Clause:
কোন বাক্যে দু্টি Clause যদি একই মর্যাদা সম্পন্ন বা একই rank-এর হয় অর্থাৎ দুটোই যদি Main Clause-এর মত হয় অর্থাৎ কোনটাই কোনটার উপর নির্ভর না করে বা কোনটাই কোনটার অধীনস্থ না হয়, তবে ঐ বাক্যের দুটি Clause কে Co-ordinate Clause বলে।

He is ill                  and         he will not come.-বাক্যটিতে দুটি clause। ‘He is ill’ এবং ‘he will not come’।
Co-ordinate Clause     Conjuction        Co-ordinate Clause

কিন্তু কোন Clause-ই single Part of Speech রূপে ব্যবহৃত হয়নি। দুটি Clause-ই এ বাক্যে নিজস্ব স্বকীয়তা বা স্বাধীনতা নিয়ে ব্যবহৃত। কোনটা কারো উপর নির্ভরশীল নয় বা কারো অধীনস্থ নয়।দু’টোই আপাতঃ দৃষ্টিতে Main Clause-এর মত মনে হতে পারে, কিন্তু কোনটাই main clause নয়। কারন, কোনটারই কোন Subordinate Clause নেই। সুতরাং, দু'টোই Co-ordinate Clause।

Main Clause হতে হলে উহার অবশ্যই একটি Subordinate Clause থাকতে হবে।
সুতরাং He is ill and he will not come ---বাক্যটিতে দুটি Co-ordinate clause ‘and’ conjunction দ্বারা যুক্ত হয়ে একটি Compound Sentence গঠন করেছে।

যে Conjunction দ্বরা Co-ordinate clause (অর্থাৎ same rank-এর clause) যুক্ত হয়, তাকে Co-ordinating Conjunction বলে।
যেমনঃ and, but, or, so, because ইত্যাদি।

যে conjunction দ্বারা ‍Subordinate Clause, Main Clause এর সাথে যুক্ত হয়, তাকে Subordinating Conjunction বলে।

যেমন: that, what, so that, as, if ইত্যাদি।

     As                he is ill,                he will not come.
subordinating      subordinate clause                main clause
conjunction

সুতরাং, Clause তিন প্রকার:
1) Main Clause বা Principle Clause.
2) Subordinate বা Dependent Clause.
3) Co-ordinate Clause.

Phrase এবং Subordinate Clause উভয়ই group of words এবং একটি Part of Speech-এর কাজ করে। কিন্তু, Phrase-এ কোন Finite Verb থাকে না। পক্ষান্তরে, Subordinate Clause-এর finite verb থাকে।

আবার, Principal Clause এবং Subordinate Clause উভয়েই group of words এবং উভয় group-এ-ই একটি করে Finite Verb থাকে। কিন্তু Principal Clause বাক্যে মূল ভূমিকা পালন করে। পক্ষান্তরে, Subordinate Clause বাক্যে একটি মাত্র Part of Speech রূপে ব্যবহৃত হয়।

তাহলে দেখা যাচ্ছে:

Group of words একটি Phrase হতে পারে। যেমন: He tried again and again.
                                                                                                Phrase
Group of words একটি Sentence হতে পারে। যেমন: I go to college.
                                                                                  sentence
Group of words একটি Clause হতে পারে: যেমন: I know the boy   who is blind.
                                                                            Main clause       subordinate clause – Adj

কোন Main Clause ছাড়া subordinate clause ব্যবহৃত হয়না।
Subordinate Clause ব্যবহৃত হয় Complex Sentence-এ এবং Co-ordinate Clause ব্যবহৃত হয় Compound Sentence-এ।
অর্থাৎ, দুটো Co-ordinate Clause মিলে একটি Compound Sentence গঠিত হয়।
Co-ordinate Clause-কে Main Clause বা Principal Clause বলা ঠিক নয়।
I know      that      he will come.
Main Clause           Object = Noun Clause
I shall go   when    he will come.
Main Clause                 Adverbial Clause
I know the boy   who is blind.
Main Clause             Adjective Clause
He is ill          and       He will not come.
Co-ordinate Clause             Co-ordinate Clause
As       he is ill             he will not come.
      Subordinate Clause             Main Clause
পার্থক্য লক্ষ্যনীয়ঃ
Differences
1.Sentence 2.Phrase 3.Subordinate Clause 4.Co-ordinate Clause 5. Principal Clause বা Main Clause
পূর্নভাব ব্যক্ত করে। অবশ্যই একটি Finite Verb থাকবে। Imperative Sentence-এ কোন Finite Verb থাকে না। প্রত্যেকটি Sentence-এর জন্য একটি full stop (.) বা (?) বা(!) থাকবে। একাধিক clause বা phrase থাকতে পারে। একাধিক word-এর একটি group। একটি মাএ Part of speech রূপে ব্যবহৃত হবে। তবে এ group-এ কোন Finite Verb থাকবে না। Non-finite verb থাকতে পারে। Phrase-এর মতই একাধিক words-এর একটি group। একটি মাত্র Part of Speech রূপে ব্যবহৃত হবে। তবে এ group-এ অবশ্যই একটি Finite Verb থাকবে। Main Clause ছাড়া Subordinate Clause ব্যবহৃত হয় না এবং Subordinate Conjunction দ্বারা Main Clause-এর সাথে যুক্ত হয়। একাধিক Words-এর একটি group। অবশ্যই Finite Verb থাকবে। Co-ordinate Clause রূপে Compound sentence-এ ব্যবহৃত হয়। কোন single Part of Speech রূপে ব্যবহৃত হয়না। Coordinating Conjunction দ্বারা যুক্ত হয়ে Compound Sentence গঠন করে। একাধিক words মিলে একটি clause গঠন করে। বাক্যের মূল অংশ রূপে ব্যবহৃত হয়। কখনও single Part of Speech রূপে ব্যবহৃত হয় না।

বিশেষভাবে স্মরণীয়:
বাক্যে একাধিক Clause থাকতে পারে। একটি Clause-ও থাকতে পারে। যতটি Finite Verb, ততটি Clause।
Simple Sentence-এ একটি মাত্র Clause থাকে।অর্থাৎ একটি মাত্র Finite Verb থাকে।
Main Clause এবং Sub-ordinate Clause মিলে Complex Sentence গঠিত হয়।
একাধিক Co-ordinate Clause মিলে Compound Sentence গঠিত হয়।

কাজেই, Simple , Complex ও Compound Sentence সঠিকভাবে বুঝতে হলে, আগে Phrase ও Clause সম্পর্কে ভালভাবে জানতে হবে।


Previous Page                                                          Next  Page  

Kinds of Sentence - 5

5 kinds of Sentence
5 Kinds of Sentence

সে আসে। He comes -(বর্ননা বুঝায়)- AssertiveSentence.
সে আসে? Does he come? - ‘প্রশ্ন বুঝায়’ - Interrogative Sentence.
সে আসে! What! he comes. -(আবেগ)- Exclamatory Sentence.
বইটি পড়। Read the book. Imperative Sentence.
(কোন কিছু করতে বলা হয়েছে কিন্তু কোন কাজ করা বা সম্পন্ন হওয়া বুঝায়নি।)
দীর্ঘজীবী হও। May you live long.- Optative Sentence.
(ইচ্ছা বা প্রার্থনা বুঝায়। কারন, দীর্ঘজীবী হওয়া বা দীর্ঘজীবী করা আমাদের সামর্থ্যের বাইরে। এক্ষেত্রে আমরা শ্তধু ইচ্ছা প্রকাশ করতে পারি।)

সুতরাং, Sentence ৫ প্রকার:
1. Assertive Sentence - বর্ননা মূলক বাক্য।
2. Interrogative ‍Sentence -প্রশ্ন বোধক বাক্য।
3. Exclamatory Sentence -আবেগ সূচক বাক্য।
4. Imperative Sentence - আদেশ সূচক/ অনুমতি প্রার্থনা/ প্রস্তাব বুঝায়।
5. Optative Sentence - ইচ্ছা সূচক বাক্য /প্রার্থনা বুঝায়।

1. Assertive Sentence (বনর্নামূলক বাক্য): যে sentence কোন ঘটনা বা কোন কিছুর বর্ননা করে, তাকে Assertive Sentence বলে। যেমন:-
সে ভাত খায় - He eats rice.
সে ভাত খায়না -He does not eat rice.
গঠন: Subject + Verb + Extension.
Assertive Sentence-ই ভাষার মৌলিক বা ভিত্তি মূলক Sentence। ভাষায় এর ব্যবহারই প্রচুর।

2. Interrogative Sentence (প্রশ্ন বোধক বাক্য): যে Sentence-এ কোন প্রশ্ন বা জিজ্ঞাসা বুঝায়, তাকে Interrogative Sentence বলে। যেমন:-
তুমি কি আমাকে চেন?- Do you know me?
তুমি অামাকে চেন না?- Do you not know me?
গঠন: Interrogative Sentence-এ subject-এর পূর্বে অবশ্যই একটি Auxiliary Verb বসবে।

আমরা আগেই জেনেছি, Present Indefinite এবং Past Indefinite Tense-এ কোন auxiliary Verb থাকে না। বাকী ১০টি Tense-এ অবশ্যই এক বা একাধিক Auxiliary Verb থাকে এবং Subject-এর পরে Auxiliary Verb-টির অথবা অন্য যে কোন Verb-এর finite form (অর্থাৎ Present বা Past form) হবে।
সুতরাং, যে সকল Sentence-এ Subject-এর পরে Auxiliary Verb থাকে, সে Sentence গুলোকে Interrogative করতে শুধুমাত্র Auxiliary Verb-টিকে Subject-এর পূর্বে এনে বসাতে হবে।
Present Indefinite ও Past Indefinite Tense-এর ক্ষেত্রে (যেহেতু কোন Auxiliary verb থাকেনা) Subject-এর পূর্বে ‘To do’ Auxiliary Verb বসবে এবং মূল Verb-এর bare infinite form হবে।

Interrogative Sentence-এ Subject-এর পূর্বে অবশ্য্ই একটি Auxiliary Verb থাকতে হবে।
Present Indefinite ও Past indefinite Tense-এ Auxiliary Verb থাকে না বলে যথাক্রমে 'Do' এবং 'Did' ব্যবহার করতে হবে। উহা Subject-এর পূর্বে বসবে এবং Verb-এর bare infinitive form হবে। অন্যান্য Tense-এ অবশ্যই এক বা একাধিক Auxiliary Verb থাকে এবং finite form এর Auxiliary verb-টিকে Subject-এর পূর্বে এনে বসালেই Sentence টি Interrogative হয়ে যায়।

Tense Assertive Interrogative
Present Indefinite: You Know me. Do you know me?
Past Indefinite: He went there. Did he go there?
Present Continuous: He is going Is he going?
Futute Indefinite: I shall go. Shall I go?
Present Perfect: He has gone. Has he gone?

উপরের Interrogative Sentence গুলোর উত্তর আসে 'Yes' অথবা 'No'। তাই এ ধরনের Sentence-কে বলা হয় Yes-no Question।
আবার যখন কোন তথ্য জানতে চাওয়া হয়, 'যেমনঃ কোথায় যাও? কী খাও?'; তখন ইংরেজি বাক্যে 'Where', 'Why', 'How', 'When', ইত্যাদি Wh-word ব্যবহার করতে হয় এবং উহাদিগকে বলা হয় Wh-question।

বাংলা বাক্যে ‘কে’, ‘কোথায়’, ‘কেন’, ‘কোনটি’, ‘কেমন’ ইত্যাদি প্রশ্নবোধক শব্দ থাকলে ইংরেজীতে Sentence-এ ‘Who’, ‘Where’, ‘Why’, ‘Which’, ‘How’, ‘When’ ইত্যাদি word-গুলো অর্থ অনুযায়ী বসবে। এ গুলোকে WH-word বলে।
কারন, প্রত্যেকটি Word-এ-ই 'WH' আছে। WH-word সব সময়ই sentence বা clause এর শুরুতে বসে।

Yes-No Question Wh-question
Do you know me? How do you know me?
Did he go there? Why did he go there?
Is he going? When is he going?
Shall I go? Why / How shall I go?
Has he gone? Where has he gone?

Interrogative Sentence-এ Wh-word থাকলে উহারা Wh-question।
আর Wh-word না থাকলে, উহারা Yes-No Question।

তবে WH-word থাকুক বা না থাকুক, Subject-এর পূর্বে Auxiliary Verb must। Interrogative Sentence-এর মূল signal হচ্ছে ‍Subject এর পূর্বে অবশ্যই একটি Auxiliary Verb থাকবে। Subject-এর পূর্বে Auxiliary Verb না থাকলে তা Interrogative Sentence হবে না।

লক্ষ্যনীয়


তুমি কি খাও? Do you eat? (‘কি’ এখানে গুরুত্ব হীন)
তুমি কী খাও? What do you eat? (‘কি’ এখানে গুরুত্ববহ)
তুমি কেন এসেছ? Why have you come?
তাহারা কোথায় যাচ্ছে? Where are they going?
তুমি কিভাবে এসেছিলে? How did you come?

তবে ‍Subject যখন WH-word বা WH-phrase হয়, তখন উহার পূর্বে Auxiliary verbবসে না।
যেমনঃ Who went there?
অথবা, Who is there?
What happened to you? ইত্যাদি।

3. Exclamatory Sentence (আবেগ সূচক বাক্য): যে sentence আবেগ প্রকাশ করে, তাকে আবেগ সূচক বাক্য বা Exclamatory sentence বলে।
আবেগ বা emotion বলতে মনের হঠাৎ পরিবর্তিত অবস্থাকে বুঝায়। যেমন:- ভয়, ক্রোধ, আনন্দ, দুঃখ, বিষাদ, উল্লাস ইত্যাদি।
Alas! He is dead.

আমরা Parts of speech-এ পড়েছি, Interjection আবেগ সূচক শব্দ। সুতরাং, Exclamatory Sentence-এর শুরুতে আবেগ সূচক Word অর্থাৎ একটি Interjection বসবে।
উপরের sentence-টি থেকে 'Alas!' শব্দটি (Interjection) বাদ দিলে He is dead -Assertive Sentence হয়ে যায় ।

‘What’ এবং ‘How’ WH-word দুটিও Exclamatory sentence এ ব্যবহৃত হয়। যেমন:-
What a nice bird it is!
How nice the bird is!
Sentence দুটিতে What এবং How (কি এবং কত) কোন প্রশ্ন করেনি। উহারা অত্যাধিক সৌন্দর্য প্রকাশ করতে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ, উহারা সৌন্দর্যের আধিক্য প্রকাশ করতে ব্যবহৃত হয়েছে।
What এখানে Adjective এবং How এখানে Adverb রূপে বসেছে। Sentence দুটোকে Assertive করলে উহাদের পরিবর্তে 'very' adverb বসে। যেমন:-
It is a very nice bird.
এবং The bird is very nice.

সুতরাং, Exclamatory sentence-এও ‘What’ এবং ‘How’ শব্দ দুটি আধিক্য বোঝাতে যথাক্রমে Adjective ও Adverb রূপে (nice কে qualify বা modify করতে) ব্যবহৃত হয়। তবে এ ধরনের Sentence-এ Subject-এর পূর্বে কোন Auxiliary Verb বসবে না।

Subject-এর পূর্বে ‍auxiliary Verb না বসলে, তা অবশ্যই Interrogative হবে না।
যেমনঃ- How long it is! ইহা কত লম্বা!(অর্থাৎ, অনেক লম্বা)- Exclamatory Sentence.
How long is it? ইহা কতটুকু লম্বা? Interrogative Sentence (প্রশ্ন বুঝাচ্ছে – অর্থাৎকতটুকু লম্বা তা পরিমাপ করে দেখতে হবে) Subject ‘it’-এর পূর্বে ‘is’ auxiliary verb বসছে। সুতরাং, উহা Interrogative sentence.

WH–word (WHAT এবং How) Interrogative এবং Exclamatory উভয় প্রকার Sentence-এর শুরুতে বসে। পার্থক্য শুধু এই যে, Exclamatory Sentence-এ Subject-এর পূর্বে কোন ‍Auxiliary Verb বসে না। কিন্তু, Interrogative Sentence-এ Subject-এর পূর্বে অবশ্যই Auxiliary Verb বসবে।
Exclamatory Sentence-এ ‘What’ এবং ‘How’ আসলে Interjection-এর effect আনে।

4. Imperative Sentence (আদেশ সূচক বাক্য): যে sentence দ্বারা কোন কিছু করতে বলা হয় বা করার অনুমতি চাওয়া হয় বা করার প্রস্তাব বুঝায়, তাকে imperative sentence বলে ।
Imperative Sentence-এ কোন কিছু করা বুঝায় না, কেবল করতে বলা হয় বা করার অনুমতি চাওয়া হয় বা করার প্রস্তাব করা হয়। সুতরাং, Imperative Sentence-এ কখনো মূল Verb-এর finite form ব্যবহৃত হয়না। সর্বদা ‘bare infinitive’ form ব্যবহৃত হয়।

লক্ষ্যনীয় যে, Imperative Sentence দ্বারা তিন ধরনের ভাব ব্যক্ত হয়। যথাঃ-
i) আদেশ, অনুরোধ বা উপদেশ
ii) অনুমতি চাওয়া এবং
iii) প্রস্তাব।

আদেশ/ অনুরোধ/ উপদেশঃ Second Person ছাড়া কাউকে কোন আদেশ করা যায় না, উপদেশ দেওয়া যায়না এবং অনুরোধ করা যায় না। সুতরাং, এ ধরনের বাক্যে Verb-এর সাথে Second Person-এর relation ।

Read the book.
Verb দ্বারা Sentence শুরু হয়। কোন Subject থাকেনা। কারন, কাজটি কেউ করে না। করতে বলা হয় মাত্র।
তাই Verb-এর non-finite form (অর্থাৎ, bare infinitive form) হয়। Imperative Sentence-এ কোন finite form থাকে না তাই ইহা Informal English।

অনুমতি চাওয়া বা প্রস্তাব বোঝাতে Imperative Sentence ‘Let’ দ্বারা শুরু হয় এবং মুল Verb-এর bare infinite form হয়।
এ ধরনের sentence-গুলো 1st person এবং 3rd person এর সাথে related এবং বাক্যে উহারা 'let' Verb-এর পরে ‘let’ verb-এর Object রূপে Objective Case হয়ে বসে।

'Let'-এর পরে যখন 'us'(1st person Plural Number-এর Objective Case) বসে, কেবলমাত্র তখনই উহা প্রস্তাব বুঝায়।

Imperative sentence-এ Second person উহ্য থাকে এবং মূল-Verb-এর bare infinitive form দ্বারা sentence শুরু হয়। Let এর পরে ‘us’ থাকলে প্রস্তাব বুঝায়। let-এর পরে ‘us’ ছাড়া অন্য 1st person বা 3rd Person থাকলে অনুমতি চাওয়া বুঝায়।
Imperative Sentences are always in Future Indefinite Tense.

সুতরাং, Imperative Sentence দুই ধরনের:
i) মূল Verb এর bare infinitive দ্বারা শুরু এবং (you) উহ্য।
ii) Let Verb দ্বারা শুরু।

আবার Let দ্বারা শুরু বাক্য গুলো দু’ধরনের:
a) Let-এর পরে ‘us’ থাকলে প্রস্তাব বুঝায়।
b) Let-এর পরে ‘us’ না হয়ে me, him ইত্যাদি অন্য কিছু থাকলে অনুমতি, প্রার্থনা বুঝায়।

5. Optative Sentence (ইচ্ছা বা প্রার্থনাসূচক বাক্য): যে Sentence দ্বারা কোন ইচ্ছা প্রকাশ করা হয় বা প্রার্থনা করা হয়, তাকে Optative Sentence বলে।

অর্থাৎ, যে সকল কাজ মানুষের করার ক্ষমতার বাইরে, সে সকল কাজ কাউকে করতে বলা যায় না। সে ক্ষেত্রে আমরা কেবল ইচ্ছা প্রকাশ করতে পারি বা প্রার্থনা করতে পারি। এ ধরনের Sentence-ই Optative Sentence.

তুমি দীর্ঘজীবী হও – May you live long.

সাধারনত: Optative Sentence এর শুরুতে ‘May’ modal বসে। May বাদ দিলে Sentence টি Assertive form-এ চলে যায়।

প্রত্যেকটি Sentence-কে আবার দু’ভাগে ভাগ করা যায়:
i) Affirmative (হ্যাঁ সূচক বাক্য) এবং
ii) Negative (না বোধক বাক্য)

কোন বাক্যে ‘না’ বোধক কোন শব্দ বা word থাকলেই উহা Negative Sentence এবং ‘না’ বোধক কোন শব্দ না থাকলেই উহা Affirmative ‍Sentence.
সে বই পড়ে He reads the book. Affirmative Assertive
সে বই পড়ে না He does not read the book Affirmative Negative
সে কি বইটি পড়ে? Does he read the book? Affirmative Interrogative.
সে কি বইটি পড়েনা? Dose he not read the book ? Negative Interrogative.
দরজাটি বন্ধ কর Shut the door Affirmative Imperative.
দরজাটি বন্ধ কর না Do not shut the door Negative Imperative

যে কোন Sentence-কে Negative করতে হলে Auxiliary Verb-এর পরে ‘not’ বসাতে হয়। যদি auxiliary Verb না থাকে (Present or Past Indefinite Tense-এ), তবে 'do' বা 'did' এনে তারপরে not বসাতে হয় অথবা অন্য Negative Word (যেমন- Negative Adjective বা Adverb) দ্বারা ও Negative করা যায়। যেমনঃ
I do not go.
No man is Perfect.
He never comes here. ইত্যাদি।

লক্ষ্য কর:
He is a good man. - Affirmative.
এবং He is not a bad man. – Negative. - যদিও দুটির অর্থ একই।

I never go there. - Auxiliary Verb ছাড়াই Negative Word ব্যবহার করে Negative Sentence করা হয়েছে।

মনে রাখবে: ‘No’ শব্দটি Adjective এবং ‘Not’ শব্দটি Adverb.


PreviousPage                                                                                Next Page

Forms & Uses of Verb

Different forms of a Verb

প্রতিটি Verb বিভিন্ন form (রূপ) বা আকার ধারন করে। কাজেই Verb-এর form সম্বন্ধে যথার্থ ধারনা না থাকলে Verb-কে সঠিকভাবে বাক্যে ব্যবহার করা সম্ভব নয়। বেশীর ভাগ শিক্ষার্থীদের ধারনা, Verb-এর form ৩টি। কিন্তু Verb-এর form ৬টি। ৬টি form-এর ব্যবহার ভালভাবে না বুঝতে পারলে Verb-কে সঠিকভাবে ব্যবহার করা সম্ভব নয়। বিভিন্ন form আবার বিভিন্ন Auxiliary Verb-এর combination-এ বিভিন্ন কার্য সম্পন্ন করে। সেক্ষেত্রে Verb-এর variation প্রচুর। এবং এ কথা হলপ করেই বলা যায় যে, Verb-এর এ variation যৌক্তিক ভাবে বুঝতে পারলে ইংরেজি Grammar-এর ৮০% বোঝা সম্পন্ন হয়ে যায়। আর তা না হলে অসংখ্য Rules ও Structures মুখস্ত করা ছাড়া আর কোন গত্যন্তর থাকে না। যাদের ৩টি form নিয়ে কারবার, তারা তো মহাসংকটে।

প্রতিটি Verb-এরই ৬টি form আছে। কিন্তু, Modals-এর কোন Non-finite Form নেই। অর্থাৎ, Modals-এর Present ও Past Form ছাড়া অন্য কোন Form নেই।


কিছু Verb-এর ৬টি form অর্থাৎ Paradigm নিম্নে প্রদর্শিত হলঃ
Finite  Form
Non- Finite Form
V
E
R
B
S
Present
Past
Present
Participle
Past Participle
Infinitive

Gerund

বর্তমান কাল বুঝায়
অতীত কাল  বুঝায়
v +ing = N নয়,  Adjective
চলন্ত অবস্থা বুঝায়
Adjective.
সমাপ্ত অবস্থা বুঝায়।
(to+V=N/Adj.)
ভবিষ্যৎ অবস্থাবুঝায়

V+ ing = N




Principal Verb- অর্থ প্রকাশের জন্য ব্যবহৃত হয়।
‘To go’
go
went
going
gone
to go
going

‘To eat’
eat
ate
eating
eaten
to eat
eating
‘To write’
write
wrote
writing
written
to write
writing



Principal Auxiliaries—এদের অর্থ আছে আবার অর্থ ছাড়াও ব্যবহৃত হয়।
‘To be’  হওয়া
am
is
are
was
were
being
been
to be
being
‘To have’
থাকা
have
has
had
having
had
to have
having
‘To do’
করা
do
did
doing
done
to do
doing



Modal Auxiliaries বা Modals- অর্থ নেই, সবসময় Infinitive form-কে সাহায্য করে।
Futurity
Shall
Should
এগুলোর কোন Non-finite Form নেই। এজন্য এদেরকে Defective Verb বলা হয়। এদের নিজস্ব কোন অর্থ নেই, কিন্ত মূল Verb-এর mode পরিবর্তন করে। তাই উহারা Modals বা Modal Auxiliaries.
Will
Would
 Probability
May
Might
 Ability
Can
Could
 Compulsion
Must
নাই
Obligation
Ought
নাই

I shall/will go Futurity (ভবিষ্যৎ)
I may go. Probability (সম্ভাবনা)
I can go. Ability (সামর্থ্য)
I must go. Compulsion (বাধ্যবাধকতা)
I ought to go. Obligation (ঔচিত্য)

Modals ৬টি। Modals-এর পরে অবশ্যই মূল Verb-এর Infinitive form থাকতে হবে। তবে 'ought' বাদে অন্য ৫টি modals-এর পরে Infinitive-এর sign বা চিহ্ন 'to' উহ্য থাকে। তখন উহাকে 'bare infinitive বলে।
'Ought' -এর পরে 'to' উহ্য থাকেনা। তখন উহাকে 'Full Infinitive' বলে। 'Ought to' বলে কোন word নেই।
ঐ 'to'-টি মূলতঃ মূল verb-এর Infinitive-এর চিহ্ন বা sign of Infinitive।

To + Verb = Full Infinitive. -- Auxiliary Verb ছাড়া সাধারনতঃ Noun রূপে  বাক্যে বসে।
To walk  is good for health = Walking is good for health.
Sub.= N                                   Sub.= N

(To উহ্য)+ Verb = Bare Ininitive.---- Auxiliary Verb ছাড়া সাধারনতঃ Adjective রূপে  বাক্যে বসে।
I saw him (to) go = I saw him going
                      Adj.                    Adj.   
Bare Infinitive  এবং Present Form দেখতে এক রকম। কিন্তু এক নয়। এ কারনে ভুল করে বলা হয়, Future Indefinite Tense-এ Subject-এর পরে shall বা will বসে এবং Verb-এর Present Form হয়।
উক্তিটি ২০০% ভুল। কারন shall বা will দুটোই modals . Modals + Infinitive.
একইভাবে Present Participle এবং Gerund-ও দেখতে একই রকম।

কাজেই,Verb এর Form এবং বিভাগগুলো অবশ্যই ভালভাবে logically বুঝে আত্মস্হ করতে হবে। আর তা করতে পারলেই Grammar বাTechnology সহজ হবে। কারন, এটাই ইংরেজী Grammar এর মূল ভিত্তি। 

Uses Of Different Forms of Verb

৬ টি form-এর ব্যবহারঃ

1. Present Form:- শুধুমাএ Present Tense-এ ব্যবহৃত হয়। I go.

2. Past Form:- শুধুমাএ Past Tense-এ ব্যবহৃত হয়। I Went.

3. Present Participle (Verb + ing= never Noun) ( কাজের চলন্ত অবস্হা বুঝায়):
a) Continuous Tense এ ব্যবহৃত হয়, তখন উহার পূর্বে ‘to be Auxiliary Verb বসে।
Be + Present Participle = Continuous.
I am going. -Present Continuous Tense
I was going. - Past Continuous Tense.

b) কোন সাহায্যকারী Verb ছাড়া Present Participle Adjective রূপে ব্যবহৃত হয়।
I see a flying bird.
             Adjective

4. Past Participle (কাজের সমাপ্ত অবস্হা বুঝায়):

a) Perfect Tense-এ ব্যবহৃত হয় এবং উহারা পূর্বে ‘to have’ auxiliary Verb বসে।
Have + Past = Perfect.
He has gone -- Present Perfect Tense
He had gone -- Past Perfect Tense
He will have gone -- Future Perfect Tense

b) Passive Voice-এ ব্যবহৃত হয়, তখন উহার পূর্বে ‘to be’ Auxiliary Verb বসে।
Be + Past Participle = Passive.
A bird is seen by me = Passive.
        Be + Past Participle

c) পূর্বে Auxiliary Verb না থাকলে উহা Adjective-এর কাজ করে।
I have eaten an eaten mango.
    Perfect Tense        Adjective

5. Infinitive (to+verb)(কাজের ভবিষ্যত কাল নির্দেশ করে):

a) Future Tense বুঝাতে ব্যবহৃত হয় এবং পূর্বে shall / will Auxiliary Verb বসে।
I shall go.
          'to' উহ্য=bare infinitive

সাধারনত Modals-এর পরে Infinitive-এর চিহ্ন ‘to’ উহ্য থাকে, তখন উহাকে Bare Infinitive বলে।কেবলমাত্র ‘ought’ modals-টির পরে Full Infinitive বসে অর্থাৎ ‘to’ উহ্য থাকে না। I ought to go.

Infinitive-এর পূর্বে বিভিন্ন modals এবং বিভিন্ন Auxiliary Verb-এর কারনে উহা বিভিন্ন ভাব ব্যক্ত করে।
Shall/will + bare Infinitive = Simple Futurity. ---- I shall/will go.
Can + bare Infinitive = Ability. ------------------- I can buy a car
May + bare Infinitive = Probability. ----------------It may rain today.
Must + bare Infinitive = Compulsion. ----------------I must go there.
Ought + Full Infinitive = Obligation. ------------- I ought to go.
DO + bare Infinitive (with ‘not’) = Negative ---- I do not go.
DO + bare Infinitive (before Subject) = Interrogative —Do you know me?
DO + bare Infinitive = Emphasis ---------------- I do believe you.
BE + Full Infinitive = Arrangement ------------- He was to go to America.
HAVE + Full Infinitive = Compulsion ---------- I have to go = I must go.

b) Auxiliary Verb ছাড়া 'Full Infinitive' বাক্যে Noun এবং 'Bare Infinitive' বাক্যে Adjective-এর কাজ করে।
Full infinitive = Noun: To work hard tells upon your health.
                                                  Full infinitive = Noun
Bare Infinitive = Adjective: I saw her dance = I saw her dancing.
                                                               Bare infinitive =Adjective                    Present Participle = Adjective

Imperative Sentence-এ Verb-এর bare Infinitive form ব্যবহৃত হয়। কারন কোন Subject থাকে না। Subject ছাড়া কোন finite ( Present বা Past form ) ব্যবহার করা যায় না।

তাছাড়া, Imperative Sentence সব সময়ই futurity বোঝায়। কাজেই Verb-এর Infinitive form ব্যবহার করতেই হবে। তবে কোন Auxiliary Verb বসবে না। কারন, Subject থকেনা।

Subject-এর পরে অবশ্যই Finite Verb থাকতে হবে। Finite Verb ছাড়া Subject বসে না, Subject ছাড়াও Finite Verb বসে না।

তাই কোন কারনে মূল Verb-এর Non-finite form হলে Subject-এর পরে অবশ্যই Auxiliary Verb বসবে।

সুতরাং, দেখা যাচ্ছে যে, Verb-এর Present Participle, Past Participle এবং Infinitive- এ ৩টি form-ই Auxiliary Verb ছাড়া বাক্যে Noun বা Adjective (Qualifying word) রূপে ব্যবহৃত হয়।
কিন্ত যখনই উহারা Auxiliary Verb নিবে, তখনই উহারা Verb। অর্থাৎ, বাক্যে Verb রূপে বসতে হলে উহাদের পূর্বে Auxiliary Verb থাকতেই হবে।

6. Gerund (v+ing= Noun):
Gerund সব সময়ই Noun রূপে ব্যবহৃত হয়। কখনো Verb রূপে বাক্যে বসে না অর্থাৎ ‘ing’ যুক্ত Verb যখনই Noun-এর কাজ করে তখন উহাকে Gerund বলে। ‘ing’ যুক্ত Verb Noun রূপে ব্যবহৃত না হলে, উহা Present Participle.
Walking is good for health.
Gerund = Noun
The old man is walking with a walking stick.
                             Present Participle          Present Participle

বিশেষভাবে লক্ষ্যনীয়ঃ Verb-এর ৬টি form-এর মধ্যে শুধুমাত্র ৩টি form (Present Participle, Past Participle এবং Infinitive)-এর পূর্বে auxiliary Verb বসে, কেবলমাত্র যখন উহারা বাক্যে Verb হিসাবে ব্যবহৃত হয়।
বাকী ৩টি form (Present form, Past form এবং Gerund )-এর পূর্বে কখনো কোন auxiliary Verb বসে না। কারন, Present form ও Past form দুটোই Finite form। Finite form-এর পূর্বে কখনো কোন Auxiliary Verb বসে না। আর Gerund সবসময়ই Noun রূপে ব্যবহৃত হয়। কাজেই উহার কখনো Auxiliary Verb দরকার হয় না।

এবারে Auxiliary Verb-গুলোর দিকে দৃষ্টি ফেলিঃ

Principal Auxiliaries

‘To be’:
i) হওয়া অর্থে Principal Verb রূপে বসে।
I am ill.

ii) Continuous Tense-এ Present Participle এর পূর্বে বসে।
Be+ Present Participle = Continuous.
I am going / was going ইত্যাদি।

iii) Passive Voice এর Past Participle Form এর পূর্বে বসে।
Be+ Past Participle = Passive.
A bird is seen by me.

iv)কোন কাজের Arrangement বা পূর্ব পরিকল্পনা বোঝাতে Full Infinitive (‘to’ সহ Infinitive)-এর পূর্বে বসে।
BE + Full Infinitive = Arrangement
I am to go now. He was to do that. ইত্যাদি।

অতএব দেখা যাচ্ছে, Verb ‘to be’ Gerund বাদে বাকি তিনটি Non-finite form-এর পূর্বেই বসতে পারে।
Gerund-এর পূর্বে কখনো কোন Auxiliary Verb বসে না।

Be + Present Participle = Continuous
Be + Past Participle = Passive
Be + Full Infinitive = Arrangement

To Have:
i) থাকা অর্থে Principal Verb রূপে বসে।
I have a pen.

ii) Perfect Tense এ মূল Verb-এর Past Participle Form এর পূর্বে বসে।
Have + Past Participle = Perfect.
I have read the book.

iii) Compulsion বা বাধ্যবোধকতা বোঝাতে Full Infinitive এর পূর্বে বসে।
Have + Full Infinitive = Obligation.
I have to go now = I must go now.

Must-এর Present form ছাড়া অন্য কোন form নেই। সুতরাং 'Must' দ্বারা অতীতের বাধ্যবাধকতা বোঝানো যায় না।
তখন HAVE + Full Infinitive ব্যবহার করতে হয়।

I had to go there.

সুতরাং, দেখা যাচ্ছে ‘to have’ শুধুমাত্র Past Participle এবং Full Infinitive Form এর পূর্বে বসে।

Have + Past Participle = Perfect Tense.
Have + Full Infinitive(to+v)= Compulsion.

To do (করা):
i) করা অর্থে মূল Verb রূপে ব্যবহৃত হয়।
I do the sum.

ii) বাক্যে অন্য কোন Auxiliary Verb না থাকলে ঐ বাক্যকে Negative বা Interrogative করতে DO + bare Infinitive ব্যবহৃত হয়।
I do not go. - Negative.
Do I go? - Interrogative.

iii) Negative বা Interrogative না বুঝিয়ে মূল Verb কে Emphasis বা জোড় দেওয়ার জন্য Doব্যবহৃত হয়।
I do believe you.
Do come here.

Auxiliary Verb ‘to do’-এর পরে মূল Verb-এর সব সময়ই Bare Infinitive Form হয়।

Modals-এর পরে অবশ্যই Bare Infinitive Form হবে।
Modals + Bear Infinitive.

ব্যতিক্রম: Ought-এর পরে Full Infinitive
I Ought to go there.

In a nutshell

In the above figure we see, BE can help all the 3 Non-finite Forms: Present Participle, Past Participle and Infinitive.

i) BE + Present Participle = Continuous Tense
I am going. = Present Continuous Tense
I was going. = Past Continuous Tense
I shall be going. = Future Continuous Tense

ii) BE + Past Participle = Passive Voice
A bird is seen by me. =Passive

iii) BE + Full Infinitive = Arrangement
He was to go to America = Arrangement

HAVE helps either Past Participle or Full Infinitive.

i) HAVE + Past Participle = Perfect Tense
I have eaten rice. = Present Perfect Tense.
I had eaten rice. = Past Perfect Tense
I shall have eaten rice. = Future Perfect Tense.

ii) HAVE + Full Infinitive = Compulsion
I have to go now. = I must go now (Compulsion)

DO + bare Infinitive = Negative (with ‘not’) / Interrogative / Emphasis
I did not go. = Negative
To make the Sentence Negative, ‘do’ is used with ‘not’ if there is no other Auxiliary Verb. (Only in Present Indefinite and Past Indefinite Tenses)

Do you know me? = Interrogative
To make the Sentence Interrogative, ‘do’ comes before the Subject, if there is no other Auxiliary Verb. (Only in Present Indefinite and Past Indefinite Tenses)

I do believe you. = Emphasis
To emphasis the Verb ‘do’ comes before the Verb.

Whenever ‘do is used as an Auxiliary Verb, it always takes the 'bare Infinitive form' of the Principal Verb.

MODALS + bare Infinitive = Different Modes of Future action.
But OUGHT + Full Infinitive = Future Obligation

Present Form and bare Infinitive are of the same appearance but they are different.


Previous Page                                                          Next  Page